মালদা

পথ দুর্ঘটনায় দুই বাইক আরোহীর মৃত্যু ঘিরে রণক্ষেত্র কালিয়াচকের যদুপুরে, করা হয় পুলিশকে মারধোর ও গাড়ি ভাঙচুর


লরির ধাক্কায় মৃত্যু দুই বাইক আরোহীর। গুরুত্বর আহত আরও একজন। দুর্ঘটনাকে ঘিরে চরম উত্তেজনা ছড়াল মালদার কালিয়াচক থানার যদুপুর
এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে। পুলিশকে মারধোর এবং পুলিশের চারটি গাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছে। 

        পুলিশ সুত্রে জানা গেছে, মৃতের নাম মোহমদ নৈমুউদ্দিন শেখ(২৫) বাড়ি উত্তর দরিয়াপুর, বারেক শেখ(২১) কালিয়াচক থানার বাড়ি
দক্ষিণ লক্ষ্মীপুর, ঘটনায় আহত সামেদ শেখ(২১) বাড়ি কালিয়াচক থানার বাড়ি দক্ষিণ লক্ষ্মীপুর, তারা চামরা ব্যবসায়ী। মঙ্গলবার ভোরে তারা দুটি
মোটরবাইকে চেপে চামরা সংগ্রহ করতে যাচ্ছিলেন সুজাপুরে। যাওয়ার পথে যদুপুর ৩৪ নম্বর জাতীয় সড়কে নাকা চেকিং-র কাছে একটি লরি তাদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় নৈমুউদ্দিনের। আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় বারেক সেখের। জানা গেছে মৃতরা সম্পর্কে শ্যালক জামাই। অন্যদিকে সামেদ শেখ আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। এরপর উত্তেজিত জনতা ঘটনার প্রতিবাদ জানিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কালিয়াচক থানার পুলিশ। 

        অভিযোগ পুলিশের তারা খেয়ে পালাতে গিয়ে লরি ধাক্কা মারে বাইক আরোহীদের। এই অভিযোগ তুলে উত্তেজিত জনতা পুলিশের
চারটি গাড়িতে ভাঙচুর চালায়। জনতার মারে আহত হয় চারজন পুলিশ কর্মীও। পরে কালিয়াচক থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে ১২ টি গাদানি গ্যাস ছুঁড়ে এবং লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/ED_a9HLUQ0k